সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসের মাছিমপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী খেলায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।
​ফাইনালে চাঁদপুর ও রঘুনাথপুর ইউনিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রঘুনাথপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।

​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এম এ মজিদ এবং হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়।
​এসময় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুন হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ঝন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
​অতিথিরা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102