মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে ADB এর প্রতিনিধির বৈঠক শেখেরটেক এলাকা হতে মোঃ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর (৪৫) ‘কে ০১টি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনদিন ব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিলের আয়োজন করা হবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ,, বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র বিশেষ তৎপরতাঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজা

পূর্ব শত্রুতার জেরে কৃষকের কলাগাছ কেটে সাবাড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুরে রাতের আঁধারে একটি বাগানের ৮শ ৫০ টি কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক মোফাচ্ছেল হোসেন বাদী হয়ে ১২ জনের নামে বিরামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া ৬৬ শতক জমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন কৃষক তোফাচ্ছেল হোসেন । সেই জমিতে কলার বাগান করে পরিচর্যার মাধ্যমে কলার গাছ বড় করেছেন। দীর্ঘদিন ধরে আফতাব ও তার লোকজনরা শত্রুতা পূর্বক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল তার বিরুদ্ধে। সবসময় তার পরিবারের ক্ষতি সাধনের পায়তারা করে আসছিল। পরিবারের লোকজনদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিতেন ।

একপর্যায়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে বে-আইনী জনতায় দলবেধে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার অপূরণীয় ক্ষতি সাধনের অসৎ উদ্দেশ্যে জমিতে ঢুকে আফতাব আলীসহ তার লোকজনরা ধারালো হাসুয়া, বেকি, ছোরা এবং চাইনিজ কুড়াল দিয়া এলোপাথারীভাবে চোটাইয়া, কোপাইয়া জমিতে থাকা কলার গাছ কর্তন করতে থাকে। এতে করে তোফাচ্ছেল হোসেনের জমিতে থাকা কলাবাগানের আনুমানিক ৮৫০টি কলার গাছ কেটে ফেলেন তারা। এ পর্যন্ত তিনি প্রতি কলার গাছে ৫শ ৩০ টাকা করে তার খরচ হয়েছে। এতে করে তার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করেন।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক জানান, আজকে তোফাচ্ছেল হোসেন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102