রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শিক্ষা মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেনছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন; যুবসমাজের মাঝে বই পড়ার চর্চা বাড়ানোর আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো ————–বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী অর্থ বছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমান শুল্ক-কর আদায় খালি চেয়ারটার নাম বাবা চট্টগ্রাম বন্দরে জাল সনদে ইনল্যান্ড মাস্টার নিয়োগে কর্মচারীদের অসন্তোষ , তদন্তের দাবি দিমেক হাসপাতালের সভাপতি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে ড্যাবের অভিনন্দন বিএডিসি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ: রংপুর ও নিজ এলাকায় বিপুল সম্পদের পাহাড়!

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

মো: রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল আহমদ :

রবিবার, ২১ জুন, ২০২৬

আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মো: সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।
সারওয়ার আলমের প্রত্যাহারের ঘটনা এমন সময়ে ঘটল, যখন হজরত শাহজালাল (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগ সিলেটসহ দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও মতভেদও দেখা যায়।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে আলোচিত এই কর্মকর্তা ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন উদ্যোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন।
তাঁর দায়িত্বকালে নেওয়া কিছু সিদ্ধান্ত প্রশংসিত হলেও কয়েকটি বিষয় নিয়ে সমালোচনাও তৈরি হয়। ফলে প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন পরিসরে তিনি ছিলেন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু
প্রত্যাহারের পর সিলেটের প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে নতুন জেলা প্রশাসক নিয়োগ এবং প্রশাসনের পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102