কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় তিতাস উপজেলায়ও এসএসসি ও দাখিল পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলার ৪টি পরিক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক ও পরিক্ষার্থীরা।
কেন্দ্র গুলো হলো সরকারি খান মডেল স্কুল এন্ড কলেজ গাজিপুর, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশন। দাখিলের কেন্দ্র হলো গাজিপুর আলিম মাদরাসা। অভিভাবক ও পরিক্ষার্থীদের অভিযোগ, সারা দেশের কোথাও এই নিয়ম না থাকলেও তিতাসের পরিক্ষা কেন্দ্রের হল গুলো সিসি ক্যামেরার আওতায় আনায় পরিক্ষার্থীরা বিব্রত ও মানসিক চাপে থাকবে।
এবিষয়ে তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুইয়া বলেন দেশের কোথাও এসএসসি ও দাখিল পরিক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় না থাকলেও আমরা একটি ভালো উদ্যোগ নিয়েছি এবং সবাই সহযোগিতা করা উচিত।
তিতাস উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী মোট ১হাজার ৩শত ৬৯ জন এবং দাখিলে ১ টি কেন্দ্রে রয়েছে ৪৩৯ জন।
১০/০৪/২৫ইং