বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ জুন ২০২৬:

আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী জনাব আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ঢাকাস্থ কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটে পৌঁছালে কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে তাঁরা ইনস্টিটিউটের লাইব্রেরি, বিভিন্ন বিভাগ, নতুন ও পুরাতন ভবনসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং জাতীয় কবির স্মৃতি ও সাহিত্যকর্ম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী নিতাই রায় চৌধুরী ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্যকর্ম বিশ্বের প্রধান প্রধান ভাষায় অনুবাদ করে বিশ্ববাসীর কাছে তাঁর সাহিত্যদর্শন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি একটি উচ্চপর্যায়ের ‘অনুবাদ কমিটি’ গঠনের নির্দেশ দেন। কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে সদস্যসচিব করে প্রস্তাবিত এ কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী আব্বাস উদ্দিনের কন্যা ড. নাশিদ কামালকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে তিনি ‘নজরুল বর্ষে’ ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় কবির জন্মস্থান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং এ সফর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশনা দেন। তিনি ইনস্টিটিউটের পুরাতন ভবন দ্রুত সংস্কার এবং নবনির্মিত ভবনে দাপ্তরিক কার্যক্রম দ্রুত স্থানান্তরের তাগিদও দেন।
সভায় উপস্থিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের বিভিন্ন শূন্যপদে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং এ বিষয়ে কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকল শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কবি নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সভায় ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102