বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১২ জুন ২০২৬

দেশের তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
আজ শুক্রবার (১২ জুন ২০২৬) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Educational Excellence Support Scheme (EESS)-এর আওতায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন আমরা আজকের প্রদর্শিত প্রকল্পগুলোতে দেখতে পেয়েছি। বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সরকার তৃণমূল পর্যায়ে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ, পরিবেশবান্ধব মডেল, রোবোটিক্স এবং আধুনিক কৃষিভিত্তিক ধারণাসমূহ গভীর আগ্রহের সঙ্গে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা জনাব প্রদ্যুৎ কুমার দাস।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102