বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অবৈধ পথে গ্রিস যাওয়ার প্রাক্কালে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশিঃ মানব পাচার চক্রের এক সদস্য গ্রেফতার করেছে সিআইডি জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক পরিবর্তিত বাস্তবতায় আমাদের তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা।
স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা মিজ্ এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব মিজ্ কানিজ মওলা বলেন, সব কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না; কিন্তু হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সাহিত্য সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রচিন্তা ও সমাজ নির্মাণের ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন।
তিনি বলেন, ইউরোপীয় রাষ্ট্রগঠন প্রক্রিয়া, ধর্ম, ইতিহাস ও সমকালীন রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে হাসান হাফিজুর রহমানের গভীর অনুধাবন তাঁর চিন্তাজগৎকে সমৃদ্ধ করেছিল। তাঁর সাহিত্যিক প্রতিভার পাশাপাশি রাষ্ট্র ও সমাজ সম্পর্কে দূরদর্শী ভাবনা তাঁকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
সংস্কৃতি সচিব তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের বুদ্ধিবৃত্তিক ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কবির চিন্তা ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রীয় নীতি-ভাবনায় ইতিবাচক ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিমতার প্রভাব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। হাসান হাফিজুর রহমানের সময়ের যে সৃজনশীল, আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ ছিল, তা আমাদের জন্য আজও অনুকরণীয়।
মিজ্ কানিজ মওলা বলেন, এই স্মরণসভার মাধ্যমে কবির জীবন ও কর্মের অনেক নতুন দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তিনি বলেন, আমার প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে হাসান হাফিজুর রহমানের সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি দেশের গবেষক, সাহিত্যিক ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে আরও গবেষণা ও লেখালেখি প্রয়োজন। তাঁর অনন্য সাহিত্যকীর্তি ও চিন্তার উত্তরাধিকারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102