সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

ধামরাইয়ে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন:

১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ: শুক্রবার ধামরাই উপজেলা পরিষদ হল রুমে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের অধীনস্থ ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি’-এর আয়োজনে এই ব্যতিক্রমী বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুন।

তরুণ শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন ব্যবসায়িক ধারণা (Startup Idea) তৈরিতে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট, রোবোটিক্স ও পরিবেশবান্ধব প্রযুক্তির মডেল প্রদর্শন করেন।
প্রধান অতিথি বক্তব্যে উল্লেখ করেন যে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলা শেষে অংশগ্রহণকারী সেরা উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102