সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম

রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, জুন ১২, ২০২৬ (শুক্রবার ) :

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আয়োজনে উপজেলা ভিত্তিক Startup, Science Project and Innovation Idea Showcasing এর রমনা থানার প্রোগ্রাম উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ।

তিনি আজ সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে এ প্রোগ্রাম উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বিএনপি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য নতুনকুঁড়ি এবং খেলাধুলার জন্য নতুঙ্কুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing” প্রতিযোগিতা।

তিনি বলেন, প্রতিটি শিশুর ভেতর কোনো না কোনো বিশেষ প্রতিভা রয়েছে। সেই প্রতিভা খুঁজে বের করা এবং বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখতেন। সেই চিন্তা থেকেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

উপদেষ্টা আরো বলেন, এখন শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না। বর্তমান বিশ্বে সফল হতে হলে নতুন কিছু ভাবতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে জানতে হবে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষমতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে অনুসন্ধিৎসা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার আহবান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনার ক্লাসের প্রতিটি শিক্ষার্থীকে নিজের স্বকীয়তা দিয়ে মূল্যায়ন করুন, তাঁকে তার যোগ্যতা অনুযায়ী সামনে এগিয়ে যেতে উৎসাহ দিন। তারা যেন অন্ধভাবে সবকিছু মেনে নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব বিচার-বুদ্ধি, যুক্তি ও বিবেকের আলোকে সিদ্ধান্ত নিতে শেখে।

সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সন্তানদের পাশে থাকুন, তাদের আগ্রহকে উৎসাহ দিন এবং ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করার অনুপ্রেরণা দিন। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার অতিরিক্ত তাড়না না দিয়ে আপনার সন্তানকে বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করুন, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102