শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

২নং মধুহাটি ইউনিয়ন জামায়াতের বিরুদ্ধে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

লন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মধুহাটি ইউনিয়ন জামাতের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন জামায়াতে আমীর জনাব মোক্তার হোসেন, সেক্রেটারি হায়দার আলী, যুব জামায়াতের সভাপতি মাসারুল আফতাব (তুহিন), সেক্রেটারি হাসিবুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের মসজিদ মিশনের সভাপতি আঃ আজিজ,সেক্রেটারি হাসানুজ্জামানসহ ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন আমীর মোক্তার হোসেন লিখিত বক্তব্যই বলেন.

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং মধুহাটি ইউনিয়ন এর, ৬ নং ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানাতে চাচ্ছি যে, ৬ নং ওয়ার্ডের জাকির হোসেন খোকনসহ কয়েকজন চলতি মাসের ৩ তারিখে বিএনপিতে যোগদান করার একটি অনুষ্ঠান করেন। সেই যোগদান অনুষ্ঠানটি সোশাল মিডিয়াতে প্রচার করছে। যোগদান অনুষ্ঠানে নিজ বক্তব্যে জাকির হোসেন খোকন বলে যে, সে জন্মসূত্রে  বিএনপি এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিল। প্রকৃতপক্ষে জাকির হোসেন খোকনের আসল পরিচয় জাতির সামনে উন্মোচন করা একান্ত প্রয়োজন।

গত ৫ই  আগস্ট এর পর সে জামায়াতের কিছু মসজিদ প্রোগ্রামে অংশগ্রহণ করে। প্রকৃতপক্ষে সে জামায়াতের কর্মী নয়। আপনারা জানেন যে, জামাতের কর্মী হতে হলে ২৮ টি বই পড়তে হয়। নিয়মিত দাওয়াতী কাজে অংশ নিতে হয়। নিজ ব্যক্তিগতভাবে জামাতের রিপোর্ট লিখতে হয়। সকল বৈঠকে সময় মতো উপস্থিত থাকতে হয় এবং সামাজিক কাজ করতে হয়।

শুধু এটা করলে হয় না জামায়াতের উপজেলা  পর্যায়ের কোন দায়িত্বশীল এসে তার ভাইবা নিয়ে যদি কর্মী হওয়ার উপযোগী হয়। তখন উপজেলার  দায়িত্বশীল তাকে কর্মী হিসেবে ঘোষণা করেন এর কোনটাই জাকির হোসেন করেন নাই। তাহলে সে কিভাবে জামায়াতের কর্মী হয়েছে? সুতরাং সে কখনোই জামাতের কর্মী ছিল না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোন টেন্ডারবাজি, দখলদারি, সন্ত্রাসবাদসহ কোন অন্যায়ের স্থান নাই। যার ফলে সে তার ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারার কারনে তার পুরনো ঠিকানা বিএনপিতে ফিরে যায়। সে তার বক্তব্যে আরও একটি কথা উল্লেখ করেছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পরিকল্পনায় চলে। এটা এতটাই হাস্যকর যে, সারাদিন মাইক লাগিয়ে প্রচার করলেও বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে না। কারণ আওয়ামী লীগ নির্যাতনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা বরং যে বা যারা এই  কথাগুলো করে বেড়াচ্ছে তারাই আওয়ামী লীগ যে কাজগুলো করতো সে কাজগুলো করে বেড়াচ্ছে। যার বাস্তব সাক্ষী আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা।

জাতির জাগ্রত বিবেক সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে ২নং মধুহাটি ইউনিয়নবাসিসহ সর্স্তরের জনগণকে জানাতে চাই যে জাকির হোসেন খোকন ও আমাদের বন্ধু সংগঠনের ভাইদের কথায় বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিশেন এবং আমাদের বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে। এগুলো পড়েন তাহলে আমাদের সম্পর্কে জানতে পারবেন এই বলে সংবাদ সম্মেলন শেষ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102