বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর মিড ডে মিলে যদি পচা খাবার সরবরাহ করা হয়, তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি সিদ্ধান্ত মাদকবিরোধী সেমিনার,বিতর্ক, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর লিবিয়া থেকে ফিরেছেন ১৭২ বাংলাদেশি

নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৫ জুন ২০২৬ খ্রি.

থানায় দায়েরকৃত নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) জনৈক মোঃ হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত সোমবার (০১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়া (১৩)-কে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ সংক্রান্তে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয় যার নম্বর-১১১,তারিখ: ০২/৬/২০২৬ খ্রি.। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি (নং-১০৭ ও ১০৮) করা হয়।

ঘটনা সংক্রান্তে পল্লবী থানা পুলিশের একটি টিম নিরলস অনুসন্ধান পরিচালনা করে শুক্রবার (০৫ জুন) রাত ০৩:০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত।

এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার (০১ জুন) দুপুরে তার মাকে কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ তার ছোট বোন দিয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। পরবর্তীতে মানহাকে নিয়ে সিএনজি যোগে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে।

উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102