বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর মিড ডে মিলে যদি পচা খাবার সরবরাহ করা হয়, তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি সিদ্ধান্ত মাদকবিরোধী সেমিনার,বিতর্ক, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর লিবিয়া থেকে ফিরেছেন ১৭২ বাংলাদেশি

বৃহস্পতিবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয়ের পরিদর্শন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৪ জুন ২০২৬:

বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় ঢাকার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স (পুলিশ প্লাজা কনকর্ড,গুলশান-১, ঢাকা) পরিদর্শন করেছেন।
নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে সম্মানিত আইজিপি মহোদয়কে নৌ পুলিশ অতিরিক্ত আইজিপি জনাব মোঃ রেজাউল করিম শুভেচ্ছা জানান । পরিদর্শনকালে তিনি নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এসময় তিনি গত ঈদুল আযহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন আইজিপি মহোদয়।
একই সাথে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করার এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনগনের প্রতি ভালো আচরন প্রদর্শনের মাধ্যমে পুলিশী সেবা প্রদান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে প্রতিপালনের নির্দেশ দেন।

উক্ত অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি(অ্যাডমিন) জনাব একেএম আওলাদ হোনেন, অতিরিক্ত আইজিপি(অর্থায়ন) জনাব মোঃ আকরাম হোসেন-বিপিএম, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) জনাব আহম্মদ মঈদ-বিপিএম সহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102