কুমিল্লা প্রতিনিধি, মো:রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের মাছিমপুরে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। প্রধান অতিথি বক্তব্যকালে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে বিগত বছর তুলনায় ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।” এসময় কলাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসাইন ভান্ডারী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুব আলম সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমরান সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার ও ছাত্রদল নেতা রুবেল আনোয়ার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, হাজী মুকবুল হোসেন, ডা. গেলাম মহিউদ্দিন জিলানী, আক্তার বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোবারক হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি রুবি ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, জাসাসের আহ্বায়ক সামির হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী।
এর আগে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে সম্মানসূচক ক্রেস্ট ও উপহার তার হাতে তুলে দেন। পরে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা নানা ধরনের উপহার সামগ্রী স্যারের হাতে তুলে দিয়ে তাকে সম্মানিত করার চেষ্টা করেন। এসময় অশ্রুসিক্ত নয়নে নলেন, জীবনে চলার পথে ভূলত্রুটি হতে পারে। বিদায় বেলায় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দেব।
০৮/০৪/২৫ ইং