সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ৮ ঘণ্টার মধ্যে: ডিএসসিসি প্রশাসক সাংবাদিককে হুমকি;মাদক ব্যবসায়ী ও যুবদল নেতাকে গ্রেফতাররে দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার —- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী সরকারি রাস্তা খুঁড়ে কুয়া তৈরি, ভুল স্বীকার করে ভরাট করার প্রতিশ্রুতি স্থানীয়দের! আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ

সরকারি রাস্তা খুঁড়ে কুয়া তৈরি, ভুল স্বীকার করে ভরাট করার প্রতিশ্রুতি স্থানীয়দের!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​সাভারের আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া শরীফ মার্কেট এলাকায় একটি সরকারি রাস্তা খুঁড়ে কুয়া (গর্ত) তৈরি করার ঘটনা ঘটেছে। স্থানীয় বাড়ির মালিক লতিফ মোল্লাসহ কয়েকজন মিলে এই কাজটি করেছিলেন। তবে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে তারা সেই কুয়াটি পুনরায় ভরাট করে দেয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়া উত্তর পাড়া শরীফ মার্কেট এলাকার একটি সরকারি রাস্তায় কোনো প্রকার আইনি অনুমতি ছাড়াই কুয়া খনন করেন লতিফ মোল্লা ও তার সহযোগীরা।

বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করা হলে জানতে চাওয়া হয় সরকারি রাস্তা খনন করার বিষয়ে ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কোনো লিখিত অনুমতি বা আদেশ তাদের কাছে আছে কিনা।

​এই প্রশ্নের জবাবে লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট সবাই স্বীকার করেন যে, তারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত অনুমতি নেননি। অনুমতি ছাড়া সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করা তাদের একটি বড় ভুল হয়েছে বলেও তারা অকপটে স্বীকার করেন।

​পরবর্তীতে লতিফ মোল্লা ও স্থানীয় বাড়ির মালিকরা স্বউদ্যোগে ইয়ারপুর ইউনিয়ন পরিষদে হাজির হন সেখানে তারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের সামনে নিজেদের ভুলের কথা প্রকাশ করেন।

একই সাথে তারা অঙ্গীকার করেন যে, সরকারি রাস্তার ভেতরে তারা যে কুয়াটি খনন করেছিলেন, তা দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে ভরাট করে রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে দেবেন।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সম্পত্তি বা রাস্তাঘাটের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ তবে অভিযুক্তরা সময়মতো নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং তা সংশোধনের উদ্যোগ নিয়েছেন, যা ইতিবাচক। দ্রুত রাস্তাটি ভরাট করে জনচলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102