সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে গাবতলী বাস টার্মিনাল বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ মে, ২০২৬ খ্রি.

আজ বিকালে গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

এসময় প্রশাসক বলেন , এই বাইপাস সড়ক প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা থাকলেও ঈদের কারনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ উদ্বোধন করা হয়েছে।

তিনি জানান,বাইবাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত ১৬ তলার সোসাইটি উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন।

প্রশাসক বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজের ইউটার্ন এর কারণে গাবতলী বাস টার্মিনালে সর্বদা যানঝট লেগে থাকে | যানজট নিরসনে ট্র্যাফিক বিভাগের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ডে-নাইট কাজ করে অল্প সময়ের মধ্যেই এই সড়ক নির্মাণ সম্ভব হয়েছে।

এই সড়কটি উম্মুক্ত করার ফলে আন্ত:জেলা বাস সোজা বাইপাস হয়ে গাবতলী চলে যাবে এবং কিছুটা হলেও যানজট নিরসনের মাধ্যমে এবছর ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান , গাবতলী পশুর হাটের কারনে যানঝট হবে না। কারণ ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের সাথে কয়েকবার যৌথ সভার মাধ্যমে পশুর হাট ইজারাদারদের সমন্বয়ে নির্দেশিত শর্তের আলোকেই এবছর কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে। তারা ছোট ছোট ট্রাকে পশু নামাবে এবং প্রধান সড়কে দাঁড়াবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি,সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “০৯ নং ওয়ার্ডাস্থিত গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক ” প্রকল্পের আওতায় ডিএনসিসি ‘র প্রকৌশল বিভাগ ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান ও ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মান করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102