সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের মজিদপুর ইউনিয়নে ১১৭০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মজিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়নের ১১৭০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করাহয়।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, ট্যাগ অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা ইরতিজা খান উপস্থিত ছিলেন। এছাড়াও মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম মিন্টুর সার্বিক সহযোগিতায় বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102