সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুৃমিল্লা হোমনায় হত্যা মামলায় বিতর্ক কৃষকদল নেতা জগলুলের বিরুদ্ধে অপপ্রচার দাবী করে মানববন্ধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কের জেরে উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ও হোমনা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম (জগলুল) এর পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

এলাকাবাসির ব্যানারে ১৯মে মঙ্গলবার উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া আমতলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংবাদ মাধ্যম ও ফেসবুকে প্রচারিত তথ্য মিথ্যা ও বানোয়াট দাবি করে কৃষকদল নেতা জহিরুল ইসলাম জগলুলসহ তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামের জনগণ প্রতিবাদ করেন।

জানা যায়, গত ১লা মে শুক্রবার তেভাগিয়া উত্তরপাড়ায় বালু রাখাকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই শাহ আলমের ধাক্কায় বড় ভাই মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় একটি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজল বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি শাহ আলমকে বাঁচাতে তদবির করছেন এবং আসামির পক্ষাবলম্বন করছেন, এমন অভিযোগ জহিরুল ইসলাম জগলুলের বিরুদ্ধে নিহতের পরিবারের দাবির বরাত দিয়ে প্রচার করা হয়।
তবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহতের চাচা ফরিদ মিয়া বলেন, জহিরুল ইসলাম জগলুল এলাকার মানুষের জন্য কাজ করে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, জহিরুল ইসলাম জগলুল সামনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া নারীরাও একই ধরনের বক্তব্য দেন।

এসময় জগলুল বলেন, রাজনীতির শুরু থেকে এলাকাবাসীর সঙ্গে মিলেমিশে কাজ করছি। মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থেকেছি। এখন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ যদি বাদীপক্ষের হয়ে থাকে, তবে তিনি এমন কোনো অভিযোগ আমাদের জানাননি। এছাড়া জগলুল নামের কেউ কোনো ধরনের তদবির করেননি বা এখন পর্যন্ত আমার সঙ্গে তার দেখাও হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102