সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে সরকারি ব্রিজ দখল করে ভুট্টা শুকানোর ধুম, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
​কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাটেরা ব্রিজে জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে ভুট্টা শুকানোর অভিযোগ উঠেছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
​সম্প্রতি ভুক্তভোগী এক অটোচালক তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এই ভোগান্তির একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর নীল রঙের জাল বিছিয়ে পুরো রাস্তা ব্লক করে অবাধে ভুট্টা শুকানো হচ্ছে।
​স্থানীয় চালক ও যাত্রীদের অভিযোগ, ব্রিজটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু এভাবে রাস্তা দখল করে রাখায় গাড়ি নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। চালকেরা যাত্রীদের তাদের বাড়িতে বা গন্তব্যে পৌঁছে দিতে পারছেন না।
​ভুক্তভোগীদের দাবি, এটি সরকারি রাস্তা এবং জনসাধারণের সম্পদ। এখানে ব্যক্তিগত কাজের জন্য রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। এই জনভোগান্তি নিরসনে এবং ব্রিজটি দ্রুত উন্মুক্ত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102