কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর (প্লাটিনাম জুবিলী) পালন এবং জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন ছাত্র এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের স্মরণে দোয়া ও স্মৃতি চারন আগামী ঈদুল আযহার পরের দিন বা তার পরের দিন (যেকোনো একদিন) ২নং জগতপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সরকার এবং আঃ রাজ্জাক ভূঁইয়া স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এবং জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রস্তুতি সভার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন বাবু মাষ্টার। মোঃ শওকত হোসেন স্বপন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, বাবু সুবাস চন্দ্র সাহা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আকতার হোসেন, মোঃ আল-আমিন সরকার, ফারুক মেম্বার, ছামসুল হক, এনামুল হক দুলাল, মোতালেব খান, ইঞ্জিনিয়ার মাসুদ করিম, সাংবাদিক রকিবুল ইসলাম রিপন, ফয়সাল সরকার জুয়েল, মোঃ আল-আমিন প্রধান, আনিসুর রহমান ডেভিড, সাংবাদিক শরিফ আহমেদ সুমন প্রমুখ।
উল্লেখ্য: মহাসড়কে জ্যামের কারণে ঢাকা থেকে আগত ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দগণ প্রস্তুতি সভায় যোগদিতে পারেননি। সংবাদ সংগ্রহ সাংবাদিক রকিকুল ইসলাম রীপন ।