সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জলঢাকায় ৩২টি মটরসাইকেল জব্দ, পিতা-পুত্র আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জলঢাকা প্রতিনিধি, নীলফামারী :

নীলফামারীর জলঢাকায় দেশী-বিদেশীসহ ৩২টি মটরসাইকেল জব্দ করেছে থানাপুলিশ। রবিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারের আব্বাস আলীর ওয়ার্কশপের ৩টি গোডাউন থেকে দেশী-বিদেশী ৮০ থেকে ১৫০ সিসিসহ ৩২টি মটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্বাস আলীর ওয়ার্কশপে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ আব্বাস আলীসহ তার পুত্র এলাম ইসলামকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম সাংবাদিকদের জানান সম্প্রতি কুখ্যাত মটরসাইকেল চোর ও বিভিন্ন মামলায় অভিযুক্ত শাহিন ইসলামকে আটকের পর চারদিনের তাকে রিমান্ডে আনলে তার জবানবন্দী অনুযায়ী আমরা এ অভিযান চালিয়ে আব্বাস আলীর ৩টি গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মটরসাইকেল জব্দসহ তাদেরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে যে, আব্বাস আলী মটরসাইকেল সার্ভিসিং এর আড়ালে চোরাই মটরসাইকেল কিনে তার মালামাল খুলে বিক্রি করে আসছিল। মটরসাইকেলের কাগজপত্র যাচাইপূর্বক তার প্রকৃত মালিককে এসব গাড়ী হস্তান্তর করা হবে। আব্বাস আলী ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102