কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের ফুটবল খেলা আগামীকাল রবিবার সকালে অনুষ্ঠিত হবে। খেলাটি আয়োজন করা হয়েছে উপজেলার মজিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিতাস উপজেলা ইউপিইটিসি ইন্সট্রাক্টর মো. ফরহাদ হোসেন সরকার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আরিফুল হক।
খেলাটি উপভোগ করতে ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।