সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

শিবচরে মাদক ক্রেতা-বিক্রেতা নারীসহ ৩ জনকে ভ্রাম্যমান আদালতের জেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দিনগত গভীররাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ এলাকার সীমানাবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এবং শিবচর থানা পুলিশের এক টিম বহেরাতলা ইউনিয়নের শেষ প্রান্ত শিরুয়াইল ইউনিয়নের পূর্বকাকৈর বাটের চর এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কালাম মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ওই বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কালামের স্ত্রী সালমা (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কালাম মাদবর পালিয়ে যায়। এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রি করায় ইয়াবা কালাম নামে সে পরিচিত। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং কালাম মাদবরের স্ত্রী সালমা ও পুত্র সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, ‘মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102