কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ দেলোয়ার (৩৫), পিতা- সানু মিয়া, গ্রাম- লক্ষীপুর, ২| মোঃ আওয়াল (৩২), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম- গিরিশনগর, উভয় থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪০ ঘটিকায় এসআই ছোটন শর্মা ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হোমনা থানাধীন মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সাকিনস্থ পাইকারি মাছের আড়তের সামনে হোমনা- মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।