সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা হোমনা সরকারি কলেজে মাদক সেবনের দায়ে আটক- তিন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা সরকারি কলেজ চত্বরে মাদক সেবনের সময় ৩ যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় হোমনা থানা পুলিশের অভিযানে হোমনা সরকারি কলেজের ভেতর ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আটকৃতরা হলেন-​হোমনা ৫ নং ওয়ার্ডের মো. বকুল সরকারের ছেলে ​মো. ফাহিম সরকারকে (২২) তিন মাসের কারাদণ্ড, একই এলাকার মৃত লতিফের ছেলে ​মো. আকাশকে (২০) দুই মাসের কারাদণ্ড ও শ্রীমদ্দি গ্ৰামের নীল মিয়ার ছেলে ​মো. সাজ্জাদকে (২৪) দুই মাসের কারাদণ্ড ও প্রত্যেককে একশ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা ​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই দণ্ডাদেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102