কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি পশ্চিম বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, তিতাস উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাইন উদ্দিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মানিক, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাতাকান্দি পশ্চিম বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয় নির্মিত হলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে। তারা দলীয় ঐক্য, উন্নয়ন ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।