কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলার প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলা অন্তর্গত বোড়াশী ইউনিয়নের উলামায়ে-কেরাম ও তৌহিদী জনতার প্রাণের সংগঠন “খায়রুল উম্মাহ উলামা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ এপ্রিল একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উলামায়ে-কেরাম ও তৌহিদী জনতার প্রাণের সংগঠন “খায়রুল উম্মাহ উলামা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতি আব্দুর রহমান সভাপতিত্বে এবং মুফতি তানভীর হোসেন রহমানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ আল-
জামিয়াতুল মোহাম্মাদিয়া কোট মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল ও গোপালগঞ্জ পৌরসভার ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতী শুয়াইব ইব্রাহিম। আলোচনা সভার শেষে খায়রুল উম্মাহ উলামা ফাউন্ডেশনের মুফতি মুফতি মশিউর রহমান রাব্বানীকে সভাপতি এবং মুফতি তানভীর হোসেন রহমানীকে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।