সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স, চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে, বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বর্তমানে কারিনা লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। একই সঙ্গে মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কারিনা কায়সারের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, এখনো বড় ধরনের উন্নতি হয়নি। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরের কারণে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন কারিনা। তার শরীরে সংক্রমণ ছিল। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও পরে হেপাটাইটিস এ শনাক্ত হয়।

কয়েক দিন আগে থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়তে থাকে। একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পরে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102