সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

লুবাবার জীবনসঙ্গী কে এই ‘হাফেজ’

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

জীবনসঙ্গীর কথা জানিয়ে লুবাবা যে পোস্ট করেছেন সেখানে একটি ছবি থাকলেও সেখানে বর-কনের মুখ স্পষ্ট দেখা যায়নি। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে গেলে কে হলেন তার জীবনসঙ্গী, তা জানার আগ্রহ প্রকাশ করেন অনেকেই।

পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির।

গণমাধ্যমকে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মেনে নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আপাতত আর কিছু না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, বাবার ব্যবসার সূত্রে বর্তমানে কুয়েতে বসবাস করছেন মুনির। ২০২১ সাল থেকে তিনি নিয়মিত সেখানেই আছেন।

কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়।

লুবাবার সঙ্গে তার সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন এই তরুণ আলেম।

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করেছেন।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102