সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ০৯ মে ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) সকালে স্থানীয় একটি বাড়ির নিচতলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), তার তিন মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে,, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শারমিন আক্তারের ফুফু ইভা আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনার পর ফোরকান মিয়া তার এক স্বজনকে ফোন করে বলেন, আমার সব শেষ হয়ে গেছে, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর তোরা পাবি না।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা এবং ভেতরে পাঁচজনের নিথর দেহ দেখতে পান, এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায় এবং পুলিশকে অবহিত করে।

পরিবারের দাবি অনুযায়ী, দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চলছিল, একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত ফোরকান মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্রও উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। তবে পরিবার তা অস্বীকার করেছে।

নিহত শারমিনের চাচা দাবি করেন, ফোরকান মিয়া নিজের দায় এড়াতে মিথ্যা অভিযোগ তৈরি করেছেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরে ফাইভ মার্ডার ঘটনায় অঝোরে কেঁদে দিলেন ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, ফোরকান মিয়া ভোরের দিকে ফোনে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এমন তথ্য পাওয়া গেলেও তা এখনো যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, আর দেশজুড়ে শুরু হয়েছে ন্যায়বিচারের দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102