সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাস কলাকান্দি ইউনিয়নের গ্রাম-গঞ্জে ঘুরে মানুষের সুখ-দুঃখের খোঁজ নিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ভূইয়া

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন ভূইয়া। গত বৃহস্পতিবার দিনব্যাপী তিনি এ গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা, সমস্যা-সম্ভাবনা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। স্থানীয়রা তাকে কাছে পেয়ে নিজেদের নানা প্রত্যাশা ও অভাব-অভিযোগ তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
মো. দেলোয়ার হোসেন ভূইয়া কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পুরান ঢাকার সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি নলগোলা মিডফোর্ড স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি এবং মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজের পরিচালক। এছাড়াও তিনি মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তিনি তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর গ্রামের কৃতিসন্তান মো. ওসমান গণি ভূইয়ার সহোদর বড় ভাই।
গণসংযোগকালে মো. দেলোয়ার হোসেন ভূইয়া কলাকান্দি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “মানুষের পাশে থাকা এবং তাদের সুখ-দুঃখে শরিক হওয়াই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই।”
তার এ ব্যতিক্রমধর্মী গণসংযোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102