সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দুমকিতে অপারেশন ডেভিল হান্টে আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মো সোহেল তালুকদার পটুয়াখালী :

ঈদুল ফিতরের পরে ডেভিল হান্ট অপারেশনে পটুয়াখালীর দুমকীতে রেজাউল হক রাজন(৪২)ও ফরিদ আহমেদ(৪৫) নামের আওয়ামী ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোঃ রেজাউল হক রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহমেদকে আটক করা হয়।

আটক রেজাউল হক রাজন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ফরিদ আহমেদ মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের এইচএসসি (বিএমটি) শাখার হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত. তাজেম মোল্লার ছেলে।

সূত্র জানায়, মোঃ রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ উপজেলার একটি মামলায় আটক দেখিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।২০২২ সালে প্রতিবেশী মোঃ আবু গাজীর ছাগল চুরি মামলায় তিনি আটক হয়েছিলেন।

অপর দিকে জুলাই বিপ্লবকালে (ছাত্র-জনতার আন্দোলন) ছাত্রজনতাকে বাঁধাসহ মারমুখী অবস্থানে ফরিদ আহমেদকে দেখা গেছে; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তার অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে একটি অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। পরে কলেজ গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেন। ভুয়া জাল সনদে তার স্ত্রী নাহিদ আক্তার লিটিকে আওয়ামী ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় চাকরি দেন তিনি।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন ‘আলোকিত পটুয়াখালী’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকীতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102