শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের “তথ্য পাচার” সম্পর্কে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া:

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের “তথ্য পাচার” হয়রানি, নির্যাতন, দুর্নীতি ও পাসপোর্ট এবং ESKL এর জালিয়াতি বন্ধের দাবিতে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করা হয়।

১৫ লাখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশির তথ্য পাচার, হয়রানি নির্যাতন ও দুর্নীতি বিরুদ্ধে মালয়েশিয়ায় ESKL এর কার্যক্রম বন্ধ এবং এটি রক্ষার অপচেষ্টায় লিপ্ত হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, দুতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দীনের অপসারণ দাবীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

৫ এপ্রিল ২০২৫ রোজ শনিবার, মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত বিনতাং স্বনামধন্য রেস্টুরেন্ট আলোছায়া সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন ESKL এর সাথে স্বৈরাচার আওয়ামিলীগ সরকারের আমলে অবৈধভাবে চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা ও পাসপোর্ট সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রতিষ্ঠাটির নামে এবং বিভিন্ন মাধ্যমে জানা যায় যে এই প্রতিষ্ঠানটি কে টিকিয়ে রাখার জন্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর সহ কয়েকজন জড়িত আছেন।

সংবাদ সম্মেলনে প্রবাসীরা ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর কে (অপসারণের দাবী জানান তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নোটিশ প্রেরন করা হলেও তিনি সরকারি নিয়মের তোয়াক্কা না করেও হাইকমিশনে বহাল তবিয়তে অবস্থান করছেন।

সেই সাথে অবৈধভাবে চুক্তি হওয়া ESKL এর সাথে চুক্তি বাতিল করে হাইকমিশনের মাধ্যমে আরো জনবহুল নিয়োগ দিয়ে পাসপোর্ট সেবা প্রধানের আহবান জানান।

প্রবাসীরা সংবাদ সম্মেলনে আরো দাবী জানান মালয়েশিয়ায় প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা দেওয়া ও সরকারি খরচে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসীদের লাশ সরকারি খরচে পাঠানো ও মারা যাওয়া প্রবাসীর ইনসুরেন্স ও ক্ষতিপুরন দেওয়ার আহবান জানান অন্তর্বতিকালীন সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মোকাম্মেল হোসেন, আমির হোসেন, সীমান্ত, রানা, জুবায়ের হোসেন আল আমিন সালাউদ্দিন শিকদার শিহাব উদ্দিন সহ আরো অনেকেই অনেকেই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102