শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জন গ্রেফতার থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রমিক দিবসে গুণীজনদের সম্মাননা, সাংবাদিকতা-উদ্যোক্তায় স্বীকৃতি পেলেন এস এম সবুজ জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে — শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনায় চান্দেরচর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কুমিল্লা হোমনায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিকে নাগরিক সংবর্ধনা বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন

শ্রমিক দিবসে গুণীজনদের সম্মাননা, সাংবাদিকতা-উদ্যোক্তায় স্বীকৃতি পেলেন এস এম সবুজ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ১ মে ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’।
বর্ণাঢ্য এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন এস এম সবুজ।

আয়োজকরা জানান, সাংবাদিকতা ও উদ্যোক্তা হিসেবে তার অবদান বিবেচনায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ ফিল্ম ক্লাব ও চেয়ারম্যান, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রধান আকর্ষণ ছিলেন ডি এ তায়েব, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, সভাপতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র প্রতিষ্ঠান।
সভাপতিত্ব করেন নুর নবী মৃধা, ডিরেক্টর, অতিথি গ্রুপ ও সাবেক পুলিশ কর্মকর্তা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, মুজিব পরদেশী, রিজিয়া পারভিন, কুদ্দুস বয়াতী, আরমান আলিফ, সাথী খান, মুন, এফ এ সুমনসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এস এম সবুজ বলেন, “এই সম্মাননার জন্য আয়োজকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত।”

তিনি বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি সত্য তুলে ধরার দায়িত্ব এবং মানুষের কণ্ঠস্বর প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। একই সঙ্গে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা ও প্রেরণার ফল। ভবিষ্যতেও আমি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102