শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জন গ্রেফতার থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রমিক দিবসে গুণীজনদের সম্মাননা, সাংবাদিকতা-উদ্যোক্তায় স্বীকৃতি পেলেন এস এম সবুজ জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে — শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাতিসংঘের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনায় চান্দেরচর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কুমিল্লা হোমনায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিকে নাগরিক সংবর্ধনা বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন

মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২ মে ২০২৬ খ্রি.

রাজধানী মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আসমাউল ইসলাম (৩০) ২। মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ৩। মোঃ হুমায়ুন কবির খান (৫৯)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২.০০ ঘটিকা হতে ৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২য় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। উক্ত ঘটনায় ৭৩৫ টি ল্যাপটপের মধ্যে ৪৫০ টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্থ এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকী ৮৩ টি ল্যাপটপ পাওয়া যায়নি। এঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২ মে) আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদপ্তর কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি মোঃ আসমাউল ইসলামকে মিরপুর-২ নং এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আসমাউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে উক্ত ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ একই দিন ৪:৩০ ঘটিকার সময় মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মোঃ হুমায়ুন কবির খান (৫৯) দ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102