শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট রংপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল সংবর্ধনা সরাইলে নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল; প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ ইসলাম সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২ মে ২০২৬:

বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনস (BSCI) আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন “BD Intervention 2026” গতকাল ১মে ২০২৬ খ্রি. রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, হৃদরোগ বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্য চ্যালেঞ্জ। বর্তমান সরকার চিকিৎসা খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার পৌঁছে দিতে চাই। তিনি বলেন আমাদের দেশে নারী ও শিশু যারা কার্ডিয়াকে আক্রান্ত তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমি কার্ডিয়াক স্বাস্থ্য চিকিৎসকদের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, BD Intervention 2026 এর মতো আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশকে হৃদরোগ চিকিৎসায় এগিয়ে নেবে। সরকার এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সর্বশেষ গবেষণা ও প্রযুক্তির সাথে আমাদের চিকিৎসকরা পরিচিত হচ্ছেন। এটি দেশের কার্ডিয়াক কেয়ারের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন উল্লেখ করেন, তরুণ চিকিৎসকদের জন্য ট্রেনিং ভিলেজ ও ফেলোস কোর্স অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আগামী প্রজন্মের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা গড়ে উঠবে।

BSCI সভাপতি অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, বৈশ্বিক প্রযুক্তির সাথে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের পরিচয় করিয়ে দেওয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য। আমরা একসাথে কাজ করে বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার নিশ্চিত করতে চাই। সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাঃ আসাদুজ্জামান বলেন, লাইভ কেস ট্রান্সমিশন, স্ট্রাকচারাল হার্ট সেশন ও আন্তর্জাতিক ফ্যাকাল্টির লেকচার এবারের সম্মেলনকে অনন্য করে তুলেছে।

সম্মেলনের প্রধান আকর্ষণ ঢাকা ও চীন থেকে লাইভ কেস ট্রান্সমিশন। ৪টি মহাদেশ থেকে আগত বিশ্বখ্যাত কার্ডিওলজিস্টদের লেকচার।
তরুণ চিকিৎসকদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং ভিলেজ।
স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, করোনারি ও পেরিফেরাল ইন্টারভেনশন নিয়ে আলোচনা।ফেলোস কোর্স ও কেস প্রতিযোগিতা।

১১০০ জনের বেশি দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ এই মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। BD Intervention 2026 সম্মেলন চলবে ২ মে ২০২৬ পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102