শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট রংপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল সংবর্ধনা সরাইলে নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল; প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ ইসলাম সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া যেন আনন্দময় হয়ে ওঠে সেই লক্ষ্যে সরকার কাজ করছে ——মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

সরাইলে নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল; প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ হোসেনের ঘুষ লেনদেন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​জানা যায়, ​২০২৩ সালে প্রকাশিত পত্র-পত্রিকা বিজ্ঞপ্তি অনুযায়ী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর ল্যাব সহকারী পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। উক্ত পদে তায়বুর রহমানসহ মোট চারজন প্রার্থী আবেদন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থী তায়বুর রহমানকে নির্বাচিত করা হয়।

​ভাইরাল ভিডিও ও ঘুষের দাবি ​ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষক অহিদ হোসেনকে অর্থ সংক্রান্ত দরদাম করতে শোনা যায়। সেখানে তিনি বলেন ​১০ হাজার টাকা পেয়েছি, আরও ২০ হাজার টাকা দিও।

​ভুক্তভোগী তায়বুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার পর বিদ্যালয়ে নিয়োগপত্র নিতে গেলে প্রধান শিক্ষক তার কাছে খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করেন। তায়বুর তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা প্রদান করেন কিন্তু বাকি ২০ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দিতে না পারায় প্রধান শিক্ষক তার ১০ হাজার টাকা ফেরত দিয়ে দেন।

​প্রধান শিক্ষক অহিদ হোসেন নিয়োগ বাণিজ্যের বিষয়টি কার্যত স্বীকার করে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন খরচ মেটানোর জন্য ম্যানেজিং কমিটির পরামর্শ অনুযায়ী তিনি টাকা চেয়েছিলেন। তায়বুর বাকি টাকা দিতে না পারায় কমিটির মাধ্যমেই তাকে ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

এই বিষয়ে অতিরিক্ত দায়িত্ব থাকা ​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য জানান, আমি নতুন এসেছি অতিরিক্ত দায়িত্বে, আসার পর থেকে শুধু ঝামেলা শুনিতেছি, যে লোক চলতে পারে না সে লোক দিয়ে স্কুল কেমনে চালাব জোর করে।

নবাগত ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি, এ বিষয়ে কোন কিছু জানি না।

​জনমনে ক্ষোভ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনা চলছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102