শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে —–বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার কুমিল্লা তিতাসে দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী কাণ্ডারী হাজী মহসিন খান প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি) কতৃক ৩রা এপ্রিল ২০২৬ তারিখে ‘মানবজমিন’ পত্রিকায় প্রকাশিত “দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার” শীর্ষক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে —–বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ৩ মার্চ ২০২৬

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সুবিধা দিতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। তিনি বলেন,’সরকার কৃষকদের যে কৃষি সুবিধা দিচ্ছে, তা রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রাখতে হবে। প্রকৃত কৃষক, যাঁরা তা পাওয়ার যোগ্য তাঁরাই যেন এ সহায়তা পান। সেটা তা নিশ্চিত করতে হবে। ‘

আজ শুক্রবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন।প্রায় ১৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।

এখন দেশে জ্বালানি তেলের কোন সংকট নাই উল্লেখ করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,’ আমাদের জ্বালানী তেলের পর্যাপ্ত মজুদ আছে। অপ্রয়োজনীয় মজুদ কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।বর্তমানে একটি জনবান্ধব সরকার বলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার অর্থনীতি সচল এবং দ্রব্যমূল্য নাগালে রাখতে সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনও দাম বাড়ায়নি, ভর্তুকি দিয়ে যাচ্ছে। ‘

হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানী করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা প্রদানের কর্মসূচী নিয়েছে। আশা করি দ্রুতই এর নিয়ন্ত্রণ হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে এখানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ১ হাজার ৯০০ কৃষককে ১ কেজি করে উন্নত তোষা পাটের বীজ দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102