সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী কাণ্ডারী হাজী মহসিন খান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মহসিন খান দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রায় ৩৬ বছর ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং এখনও একই ধারাবাহিকতায় দায়িত্ব পালন করে চলেছেন।
দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিগত আওয়ামী লীগ শাসনামলের ১৭ বছরে তিনি একাধিক রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়, যার ফলে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়ার পক্ষে তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় ভূমিকা দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রশংসিত হয়।
বর্তমানে তিনি জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি ভূইয়ার বাজারে স্থানীয় তিনটি ওয়ার্ডের নেতাকর্মীদের বসার জন্য বিএনপির একটি কার্যালয় নির্মাণ করে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি তিনি জগতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি হাজী মহসিন খান এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সব মিলিয়ে তিনি দলের একজন ত্যাগী, পরীক্ষিত ও বিশ্বস্ত কাণ্ডারী হিসেবে স্থানীয় রাজনীতিতে সুপরিচিত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102