সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

খেলাধুলা নিউজ : ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর এক লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দুই দলের মধ্যে লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যদের সময় লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ।

তবে চতুর্থ কোয়ার্টারের শেষদিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চাইনিজ তাইপে। শেষ মুহূর্তের ঝোড়ো আক্রমণে তারা দ্রুত জোড়া গোল পরিশোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102