সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ০১ এপ্রিল ২০২৬

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন কৃষককে সমাজের সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে সরকার বদ্ধ পরিকর। কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি।

মন্ত্রী আজ সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ে সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি  উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের ৭০ শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষক কার্ডের মাধ্যমে সকল কৃষক একটি নিয়মের মধ্যে আসবেন যার মাধ্যমে কৃষি খাত সুশৃঙ্খল হবে।
মন্ত্রী বলেন, এখন আমরা বিভিন্ন ফসল, খাদ্যশস্য, মৌসুমী শাক সবজি ও ফলমূল নষ্ট হতে দেখি, আমাদের চাহিদা ও উৎপাদনের কোন সামঞ্জস্য নেই। কৃষক কার্ডের মাধ্যমে এসব সমস্যা দূর হবে। সকল কৃষকের জমির পরিমাণ, মাটির স্বাস্থ্য  অম্লতা, ফসলের চাহিদা ও উৎপাদনের ডাটাবেজ থাকবে। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।
মন্ত্রী দেশের ১১ টি উপজেলার ১১ টি ব্লকে কৃষক কার্ডের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের একটি আলাদা গুরুত্ব থাকবে। কৃষক ও মেহেনতি মানুষের জন্য এ দিনটি গুরুত্বপূর্ণ। সকলে মিলে অনুষ্ঠান সফল করার জন্য প্রতিমন্ত্রী আহবান জানান।

সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102