শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

কুমিল্লা তিতাসে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজারস্থ ইভা মডেল হাইস্কুলের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছিল শত শত ছোট-বড় যানবাহন ও পথচারীদের।

এ বিষয়টি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়ার নজরে আসলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তারই প্রেক্ষিতে আজ সকাল ১১টার দিকে নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া এবং কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি। তাঁদের উদ্যোগে কড়িকান্দি বাজার সংলগ্ন ইভা মডেল হাইস্কুলের সামনে বেহাল সড়কটি সংস্কার করা হয়।সড়ক মেরামতকালে উপস্থিত ছিলেন-তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন ভেন্ডার, যুবদল নেতা মো. কবির হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মো.ইব্রাহিম খান, খাজা হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয়রা দ্রুত সড়ক মেরামতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102