শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের, নারীর জন্য নিরাপদ —-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ

সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নির্বাচনে বিজয়ী করায় ভোটার, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি এক বার্তায় তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসা, দোয়া ও অক্লান্ত পরিশ্রমের ফলেই তিনি বিজয়ী হয়েছেন। ঈদুল ফিতর উদযাপন শেষে সরকারি কাজে ঢাকায় ফেরার প্রাক্কালে তিনি জনগণের দেওয়া দায়িত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপি, ধানের শীষ প্রতীক ও ব্যক্তিগতভাবে তার পক্ষে জনগণ যে সমর্থন দিয়েছে, তা তিনি আজীবন মনে রাখবেন। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে তিনি আরও দায়িত্বশীল থাকার অঙ্গীকার করেন। জনগণের ভালোবাসা ও সমর্থনই তাকে শক্তি ও অনুপ্রেরণা জোগায় বলে উল্লেখ করেন তিনি।
শিমুল বিশ্বাস বলেন, “এই বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াস। জনগণ ভোট দিয়ে প্রমাণ করেছে—গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রশ্নে তারা আপোষহীন।”

তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি কোনো অন্যায়, অবিচার বা জুলুমের সঙ্গে আপোষ করবেন না। তার রাজনীতির মূল ভিত্তি ন্যায়, কল্যাণ ও ইনসাফ—এ নীতির বাইরে কোনো সমঝোতা হবে না বলেও জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রতিটি কর্মকাণ্ড জনগণ গভীরভাবে পর্যবেক্ষণ করে। কোনো নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ড শুধু ব্যক্তির নয়, বরং দলের ভাবমূর্তি ও সরকারের ওপর প্রভাব ফেলে। তাই সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে এবং নেতাদের নাম ভাঙিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তিনি স্পষ্ট করেন।
সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “কারো নাম ব্যবহার করে কোনো অন্যায় কাজ করা যাবে না। চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের জুলুম বরদাস্ত করা হবে না। যারা এসবের সঙ্গে জড়িত হবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।”

সবশেষে তিনি সকলকে মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করার আহ্বান জানান এবং বলেন, “শক্তি নয়, সেবাই আমার রাজনীতির মূল স্পিরিট।”

আল্লাহর সাহায্য কামনা করে তিনি জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102