শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের, নারীর জন্য নিরাপদ —-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ

কুমিল্লা ‎মেঘনায় নদীপথে চাঁদাবাজি মামলায় মামুন গ্রুপের সদস্য ইমরান গ্রেফতার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
‎‎কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজির ঘটনায় আলোচিত মামুন গ্রুপের সদস্য ইমরান (২৮) কে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
‎‎গতকাল (২২ মার্চ) রোববার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার লক্ষণখোলা গ্রাম থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা ও কাঠালিয়া নদীপথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে তিতাসের মামুন নামে এক শীর্ষ চাঁদাবাজ। গ্রেফতারকৃত ইমরান তার অন্যতম সহযোগী। তিনি রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে। ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজমগীর হোসেন জানান, নদীপথ নিরাপদ রাখতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজ বা দুষ্কৃতিকারীদের জায়গা কাঠালিয়া নদী পথে হবে না। গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে আজ কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102