সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আশুলিয়ায় মেলার আড়ালে জুয়ার আসর, ক্ষতিগ্রস্ত যুবসমাজ!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার বিভিন্ন এলাকায় মেলার আড়ালে লটারি ও বিভিন্ন খেলার নামে অবৈধ জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তি সাইফুলসহ একাধিক ব্যক্তি এসব কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ, জিরাবোসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মেলা বসিয়ে লটারির নামে জুয়া পরিচালিত হচ্ছে। এসব জুয়ার আসরে অংশ নিয়ে অনেক যুবক মোটা অঙ্কের টাকা হারাচ্ছে, যার ফলে তারা চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর মতে, এসব জুয়ার আসরকে কেন্দ্র করে রাতের বেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। অনেক পরিবারেও অশান্তি দেখা দিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, যারা অবৈধ জুয়া ও ক্যাসিনোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এসব অবৈধ জুয়ার আসর বন্ধ করা জরুরি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102