শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সাংসদ শিমুল বিশ্বাসের কৃতজ্ঞতা ও সতর্কবার্তা: অন্যায়-অবিচারে ‘শূন্য সহনশীলতা বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের, নারীর জন্য নিরাপদ —-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ

ঈদের দিন সর্বোচ্চ আয়ে ‘দম’ সিনেমার দাপট

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এই ঈদে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া, প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নেমেছে। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা। ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা— ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়ে মুখরিত এখন সিনেমা পাড়া।

বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনে দাপুটে সূচনা করেছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে আয়ের লড়াইয়ে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে এগিয়ে রয়েছে ‘দম’। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে সিনেমাটির মোট ২৭টি শোর মধ্যে ২২টিই ছিল হাউজফুল। প্রথম দিনে এর আয় দাঁড়িয়েছে ৩০.৩৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ২১টি শোর মধ্যে ১৭টিই ছিল হাউজফুল। সিনেমাটি আয় করেছে ২০.৪০ লাখ টাকা।

ঈদের বাজারে বরাবরের মতোই আলোচনায় থাকেন শাকিব খান। তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য মাল্টিপ্লেক্স ও থিয়েটারে দাপট দেখিয়েছে। ৩১টি শোর মধ্যে ২৬টিই ছিল হাউজফুল। দিনশেষে সিনেমাটি সংগ্রহ করেছে ১৬.১৯ লাখ টাকা।

তরুণ প্রজন্মের ক্রেজ সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটিও ডাবল ডিজিট কালেকশন দিয়ে যাত্রা শুরু করেছে। ১৪টি শোর মধ্যে ১০টি হাউজফুল নিয়ে সিনেমাটি আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা।

অন্যদিকে, নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রথম দিনে মাঝারি মানের ব্যবসা করেছে। ১৪টি শোর মধ্যে ১টি হাউজফুলসহ সিনেমাটির আয় ৬.১২ লাখ টাকা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102