সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ২২ মার্চ ২০২৬ খ্রি.

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকা হতে ০১টি দেশীয় পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭) কে অদ্য ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-২ উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‍্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭)কে ০১টি দেশীয় অস্ত্র (শাটারগান) সহ গ্রেফতার করে র‍্যাব-২। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটি যাচাই করে দেখা যায় অস্ত্রটির কোনো লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। উল্লেখ যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ০৫টি মামলা রয়েছে। র‍্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102