শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বাঘাইহাট ব্যাটালিয়ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৩ এপ্রিল, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন সদর, মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ সাজেক বিওপি এবং রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেছেন।

এ সময় মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল ২০২৫) সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে পৌঁছান। সেখানে তিনি বৃক্ষরোপন করেন এবং সেখানে বিজিবিতে কর্মরত সকল পর্যায়ের অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ঈদের ছুটি ভোগ না করে নিজ পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশ মাতৃকার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাইহাটের স্থানীয় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় করেন।

অতঃপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক বিওপি পরিদর্শন করেন এবং বিওপিতে কর্মরত সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে দুপুরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি’র রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে পৌঁছান এবং বৃক্ষরোপণ করেন। পরে রাঙ্গামাটি সেক্টরে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ও স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102