সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতেই ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে তিতাস-হোমনা এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদুজজামান সিকদার লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইয়াহিয়া খান, সাংগঠনিক সম্পাদক ও আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবিরসহ ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং তিতাস উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102