সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুইটি আক্তার
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সুইটি আক্তারঃ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার উদ্যোগে রাজধানীর শনিরআখড়ায় বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ১৯ রমজান শনিরআখড়া গ্রামীণ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার সভাপতি মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ বাপ্পী আহমেদ শ্রাবণ। পরে আগত অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জয়নুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন এবং নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, অর্থ সচিব সানবির হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন, তথ্য ও প্রযুক্তি সচিব মোহাম্মদ নুরনবী সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ কামরুজ্জামান আকাশ, মোহাম্মদ রুবেল, মোঃ কামাল পারভেজ, মোঃ সুমন ও শ্যামলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।

সভাপতির সমাপনী বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার সভাপতি মোঃ মহসিন উদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে সম্মানিত অতিথিদের হাতে বিজয় সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব মোঃ শহিদুল ইসলাম। মোনাজাত শেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102