সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুড়িগ্রামে সেনাবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিরাপত্তায় টহল জোরদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে ২৪ ঘন্টাই কুড়িগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ট্রাফিক কন্ট্রোল ও বাজার নিরাপত্তা,চেকপোস্ট জেলাব্যাপী এ কার্যক্রম চলছে। বুধবার (২ এপ্রিল) দুপুর তিন ঘটিকায় কুড়িগ্রাম শাপলা চত্বর মোড়ে সেনাবাহিনী টহল জোরদার করে যাতে ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনেন দুর্ঘটনা না ঘটে।

এছাড়া সেনাবাহিনী সারাদেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই প্রতিবেদন লেখার পুর্বমুহুর্তে সেনাবাহিনীর একাধিক সদস্যদের সাথে কথা হলে তাঁরা জানান এবছর পরিবার, পরিজন ছাড়া মানুষের যান ও মালের নিরাপত্তার স্বার্থে ঈদুল ফিতর কুড়িগ্রামে করেছি।

এবিষয়ে মিশু চালক মাহাবুবের সাথে কথা হলে তিনি বলেন রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর কাজ খুব ভালো হচ্ছে এজন্য শহরের যানজট কম ধন্যবাদ সেনাবাহিনীকে।
অবসসর প্রাপ্ত কলেজ শিক্ষক খন্দকার গোলাম ফারুক বলেন, ইতিপূর্বে ঈদের আগে ও পরে রাস্তায় যানজটের কারণে চলাফেরা খুবই সমস্যা হতো, কিন্তুু এবারের ঈদে সেনাবাহিনীর তৎপরতার কারণে তেমন যানজট নাই, তাছাড়া সেনাবাহিনী থাকায় নিরাপত্তা নিয়ে সংশয়ও একেবারেই নাই, তাই ঈদও আনন্দদায়ক হয়েছে, সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর এরকম কার্যক্রম দেখে পথচারীরাও অত্যন্ত আনন্দিত।

ঈদ পুর্ববতী ও পরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে সেনাবাহিনী গত ২৮ শে মার্চ শুরু করে আগামী ৪ এপ্রিল পযর্ন্ত এ কার্যক্রম অব্যবত থাকবে, বলে জানিয়েছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102